এবারের আইপিএলে ধারাভাষ্যকারদের কি ‘ওয়ার্ক ফ্রম হোম’?


করোনা আতঙ্ক এখনও যায়নি বিশ্ব থেকে। করোনা আবহেই গোটা বিশ্বে চালু হয়ে গিয়েছে ‘ওয়ার্ক ফ্রম হোম’। তা হলে ক্রিকেটেও এই ব্যবস্থা চালু হতে চলেছে? সূত্রের খবর, এবারের আইপিএল-এ ধারাভাষ্যকাররা বাড়ি থেকেই ধারাভাষ্য দিতে পারেন। করোনা আতঙ্কে এই ব্যবস্থাই নিতে চলেছে আইপিএল গভর্নিং বডি। গত রবিবারই ধারাভাষ্যকারদের ওয়ার্ক ফ্রম হোম প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকায় এক অভিনব তিন দলীয় খেলায় সঞ্জয় মঞ্জেরেকর, ইরফান পাঠান ও দীপ দাসগুপ্ত বাড়ি থেকেই কমেন্ট্রি করে তাক লাগিয়েছেন। এই প্রক্রিয়ায় সাফল্য মেলায় ক্রিকেটে ধারাভাষ্যের সংজ্ঞা পাল্টে যেতে চলেছে। আইপিএলের সম্প্রচারকারী সংস্থা নাকি চাইছে বেশিরভাগ কমেন্টেটরদের বাড়ি থেকেই কাজ করাতে। অর্থাৎ খুব কম সংখ্যক ধারাভাষ্যকার মাঠে থাকবেন। বাকিরা সকলেই বাড়ি থেকে কাজ করবেন। স্টার স্পোর্টসের মুম্বই স্টুডিও আপাতত বন্ধ রয়েছে করোনার কারণে। আর যেভাবে করোনার থাবায় গোটা মুম্বই চাপা পড়েছে তাতে অক্টোবর-নভেম্বরে আইপিএল হলেও পরিস্থিতি আরও খারাপ থাকবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বাড়ি থেকেই ফের ধারাভাষ্য দিতে দেখা যাবে সঞ্জয় মঞ্জেরেকর, ইরফান পাঠান ও দীপ দাসগুপ্তদের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post