সুশান্তের মৃত্যু তদন্তে এবার ডাক কঙ্গনাকে


সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা তদন্তে এবার রঙ্গনা রানাউতকে ডাকল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার জানানো হয়েছে, তাঁর বয়ান নথিবদ্ধ করা হবে। ১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর কঙ্গনা ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। তাতে সুশান্তের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি তাঁর এই পরিণতির জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েক জনকেও দায়ী করেন। তারা সুশান্তের প্রতিভার মূল্য দেয়নি। সুশান্তের শেষদিকের সোশাল মিডিয়ার পোস্ট জানিয়েছে তিনি কীভাবে বেণচে থাকার লড়াই করছিলেন। সুশান্তের অস্বাভাবিক মৃত্যু তদন্তে এখনও পর্যন্ত ৩৯ জনকে জেরা করেছে পুলিশ। তাদের মধ্যে যেমন পরিচালক সঞ্জয় লীলা বনশালী আছেন, তেমনই আছেন ফিল্ম নির্মাতা আদিত্য চোপড়া, চিত্র পরিচালক রাজীব মাসান্দও রয়েছেন। এছাড়াও তিনজন মনোরোগ বিশেষজ্ঞ ও একজন সাইকো থেরাপিস্টও আছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post