আইপিএল শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর


আরব আমিরশাহিতে এবারের আইপিএল টুর্নামেন্ট শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ৮ নভেম্বর। বিসিসিআইয়ের সূত্র শুক্রবার এই কথা জানিয়েছে। আগামী সপ্তাহে খেলার সময়সূচি চূড়ান্ত হবে বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের বৈঠকে। সব ফ্র্যাঞ্চাইজিকেই এই খসড়া ঘরোয়াভাবে জানানো হয়েছে। মোট ৫১ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। এতে সবারই সুবিধা হবে। করোনা মহামারীর জন্য অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আইসিসি অক্টোবর-নভেম্বরে। বেশিরভাগ দেশই বিশ্বকাপে যেতে পারবে না বলে জানিয়েছে। আগে সোনা যাচ্ছিল ২৬ সেপ্টেম্বর আইপিএল শুরু হবে। কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের অস্ট্রেলিয়া সফরে যাতে অসুবিধা না হয়, সেজন্যই টুর্নামেন্ট এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী, সেদেশে পৌঁছে ভারতীয় টিমকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেরি হলে এই পরিকল্পনা বানচাল হয়ে যাবে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ৩ ডিসেম্বর থেকে চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের হাতে টিমকে অন্তত একমাসের সময় থাকবে অনুশীলনের জন্য। তারা ২০ আগস্ট আরবে রওনা হতে পারে। আগে আইপিএল হওয়ার কথা ছিল মার্চের শেষে। করোনা সংক্রমণের জন্য তা পিছিয়ে গিয়েছে। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বরাবরই জানিয়েছেন, আইপিএল হবেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post