২০১৮ এশিয়ান গেমসে ভারতের রুপো হয়ে গেল সোনা!


২০১৮ এশিয়ান গেমসে ৪X৪০০ মিটার মিক্সড রিলেতে ভারতীয় অ্যাথলিটরা রুপো জিতেছিল। ওই ইভেন্টে সোনো জিতেছিল বাহরিনের অ্যাথলিটরা। কিন্তু বৃহস্পতিবার এশিয়ান গেমস কর্তৃপক্ষ জানিয়ে দিল, বাহরিনের সোনা কেঁড়ে নেওয়া হয়েছে। ফলে ৪X৪০০ মিটার মিক্সড রিলেতে রুপো জেতায় ভারতই এখন সোনাজয়ী। উল্লেখ্য, বাহরিনের রিলে দলের সদস্য কেমি আদেকোয়া আগেই ডোপ টেস্টে ধরা পড়েন। এই ঘটনার তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন বাহরিনের রিলে দলের ওই সদস্য। ফলে তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করে গেমস কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার এশিয়ান গেমস কর্তৃপক্ষ ভারতীয় দলকেই স্বর্ণপদক জয়ী হিসেবে ঘোষণা করে দিল। এই দলেই ছিলেন কৃতী অ্যাথলিট হিমা দাস। ভারতের মহম্মদ আনাস, এমআর পুভাম্মা, হিমা দাস ও আরোকিয়া রাজীব সম্মিলিতভাবে ৩ মিনিট ১৫.৭১ সেকেন্ড সময়ে রেস শেষ করে রুপো জিতেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post