
দুর্নীতির অভিযোগে দোষী প্রমাণিত হলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রজক। তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ প্রমাণিত হয়েছে। সোমবার রায় ঘোষণা হবে। নাজিব রাষ্ট্রীয় তহবিল ১ এমবিডি থেকে লাখ লাখ ডলার চুরি করেছেন। বিচারপতি বলেছেন, ওই তহবিল থেকে ৯৮ লাখ ডলার নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন। এছাড়াও নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টাকা পাচার, বিশ্বাসভঙ্গের অভিযোগও রয়েছে। উল্লেক্য, ৬৭ বছরের নাজিব একইসঙ্গে অর্থমন্ত্রীও ছিলেন। তিনি নিজেই নিজের অ্যাকাউন্টে ডলার সরানোর অনুমতি দিয়েছেন। নাজিবের বহুদিনের জেল ছাড়াও প্রচুর জরিমানা হতে চলেছে। তাঁকে চাবুর মারাও হতে পারে। তবে বয়সের বিবেচনায় চাবুক মারা রদ হতে পারে। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত ৪ কোটি ডলারের কর দেননি নাজিব। অন্যদিকে, আদালতের বাইরে জমায়েত করেন নাজিব সমর্থকরা। তাদের দাবি, এই রায় রাজনৈতিক প্রতিহিংসা। উল্লেখ্য, এই দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভেই ২০১৮ সালে সরে যেতে হয়েছিল নাজিবকে।
Post a Comment
Thank You for your important feedback