এবার গন্ধ শুঁকেই করোনা আক্রান্ত চিনিয়ে দেবে কুকুর!



করোনা আক্রান্ত কিনা জানতে আর সোয়াব টেস্টের প্রয়োজন নেই। নেই অ্যান্টিবডি টেস্টের প্রয়োজনও। কারণ জার্মান গবেষকরা প্রমাণ করলেন কুকুর শুধুমাত্র গন্ধ শুঁকেই করোনা আক্রান্তদের চিহ্নিত করতে পারে। জার্মানির দাবি, তাঁদের কাছে রয়েছে এরকম আটটি বিশেষ প্রশিক্ষিত কুকুর। যারা জার্মান সশস্ত্র বাহিনীর সদস্য। জার্মান ভেটেরিনারি মেডিসিন হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের একদল গবোষক এই বিষয়ে সাফল্য পেয়েছেন বলেই দাবি। গবেষকদের দাবি, ওই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আটটি কুকুর ৯৪ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে করোনা আক্রান্তদের খুঁজে বার করেছে। জানা গিয়েছে, গবেষণায় ওই কুকুরগুলির সামনে ১০০০ জনকে দাঁড় করানো হয়েছিল। যাদের মধ্যে নির্ভুলভাবে করোনা আক্রান্তদের খুঁজে বার করেছে তাঁরা।

জার্মান গবেষকদের দাবি, করোনা ভাইরাসে আক্রান্তদের মেটাবলিজম একদমই আলাদা। তাই সাধারণ মানুষদের মধ্যে গন্ধ শুঁকে সহজেই খুঁজে বার করেছেন প্রশিক্ষিত কুকুরগুলি। গবেষণায় প্রকাশ, কুকুরের ঘ্রাণশক্তি মানুষের থেকে হাজার গুণ বেশি। তাঁই বিভিন্ন ক্ষেত্রে এই ঘ্রাণশক্তি কাজে লাগানো হয়। করোনা ভাইরাস মহামারীতেও এই বিশেষ ক্ষমতা কাজে লাগানোর জন্য গবেষণা শুরু করেছিল জার্মান গবেষকরা। বিমানবন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, সীমান্ত এলাকা, স্টেডিয়াম ও অন্যান্য ব্যস্ত এলাকায় করোনা রোগী শনাক্ত করার জন্য কুকুরদের ব্যবহার করা যেতে পারে। জার্মান সশস্ত্র বাহিনী ও হ্যানোভার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই গবেষণা চালিয়েছে। জার্মান গবেষকদের দাবি, এবার অন্যান্য কুকুরদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post