করোনার লকডাউন শুরু হওয়ার পর দেশের বিভিন্ন আদালতে ১৮ লাখেরও বেশি মামলা দায়ের হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, মার্চ থেকে জুলাইয়ের মধ্যে এই পরিমাণ মামলা করা হয়েছে। তিনি বলেন, অত্যন্ত ব্যতিক্রমী ক্ষেত্রে ভার্চুয়াল কোর্ট চালু করা হলেও তা বেশিদিন থাকবে না। ধীরে ধীরে আবার স্বাভাবিক কাজ শুরু হবে আদালতগুলিতে। মহারাষ্ট্রের নাসিকে দেশের প্রথম ই-গভর্নেন্স সেন্টারের ভার্চুয়াল উদ্বোধনে এই কথা জানান তিনি। তাঁর দেওয়া হিসেবমতো, লকডাউন পর্বে ১৮,০৩,৩২৭টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ৭,৯০,১১২টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। ভার্চুয়াল আদালতে লকডাউনেও মানুষ বিচার পেয়েছেন। তেব স্বাবাবিক আদালতের জায়গা ভার্চুয়াল কোর্ট নেবে না বলেও আশ্বস্ত করে তিনি। তবে পুরানো অবস্থায় ফেরার আগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।

Post a Comment
Thank You for your important feedback