পরবর্তী লকডাউনে রাজ্যে বাতিল বহু স্পেশাল ট্রেন, দেখুন তালিকা


করোনা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিতেই ফের সাপ্তাহিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার লকডাউন পালন হল। পরের সপ্তাহে বুধবার অর্থাৎ ২৯ জুলাই হবে লকডাউন। ওই দিন হাওড়া, শিয়ালদা ও শালিমার থেকে ছেড়ে চলাচলকারী বেশ কযেকটি স্পেশাল ট্রেন বাতিল করল রেল। রেলমন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, রাজ্যে লকডাউনের সিদ্ধান্তেই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন এই রাজ্য থেকে কোনও স্পেশাল ট্রেন চলাচল করবে না। ছয় জোড়া অর্থাৎ ১২টি ট্রেন বাতিল করল রেল। তবে অন্যান্য দিন স্বাভাবিক টাইম টেবিলে ট্রেনগুলি যাতায়াত করবে। যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে টিকিট বাতিল করলে।

দেখুন তালিকা-
০২০২৪ পাটনা-হাওড়া স্পেশাল এক্সপ্রেস (২৯ জুলাই)
০২০২৩ হাওড়া-পাটনা স্পেশাল এক্সপ্রেস (২৯ জুলাই)
০২৩০২ নিউ দিল্লি-হাওড়া এসি রাজধানী স্পেশাল এক্সপ্রেস (২৮ জুলাই)
০২৩০১ হাওড়া-নিউ দিল্লি এসি রাজধানী স্পেশাল এক্সপ্রেস (২৯ জুলাই)
০২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার স্পেশাল এক্সপ্রেস (২৭ ও ২৯ জুলাই)
০২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা স্পেশাল এক্সপ্রেস (২৮ ও ৩০ জুলাই)
০২২০১ শিয়ালদা-ভুবনেশ্বর স্পেশাল এক্সপ্রেস (২৭ জুলাই)
০২২০২ ভুবনেশ্বর-শিয়ালদা স্পেশাল এক্সপ্রেস (২৮ জুলাই)
০২২১৩ শালিমার-পাটনা স্পেশাল এক্সপ্রেস (২৭ ও ২৯ জুলাই)
০২২১৪ পাটনা-শালিমার স্পেশাল এক্সপ্রেস (২৮ ও ৩০ জুলাই)
০২০২১ হাওড়া-বরবিল স্পেশাল জনশতাব্দী এক্সপ্রেস (২৯ জুলাই)
০২০২২ বরবিল-হাওড়া স্পেশাল জনশতাব্দী এক্সপ্রেস (২৯ জুলাই)

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post