নেইমারের গোলে শীর্ষে পিএসজি


নেইমারের একমাত্র গোলে সাঁ এতিয়েঁকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জিতে নিল প্যারিস সাঁ জেরমে, পিএসজি। তবে দলটিকে জয়ের আনন্দের চেয়ে বেশি ভাবাচ্ছে ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপের চোট। কোচ থমাস টুখেল জানান, পুরো দলই এমবাপের জন্যে দুশ্চিন্তায় পড়ে গেছে। ছুটির পর থেকেই নেইমার দারুণ ছন্দে আছে, নতুন পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। ফরাসি কাপ ফাইনালে সাঁ এতিয়েঁর বিপক্ষে পার্থক্যও গড়ে দিলেন নেইমারই। ১৪ তম মিনিটে এমবাপের শট এতিয়েঁ গোলরক্ষক রুখে দিলেও ফিরতি চেষ্টায় নেইমার লক্ষ্যভেদ করেন। তবে পিএসজির শিরোপা জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে এমবাপের চোটে। ৩১ মিনিটে লুই পেরিনের বিপজ্জনক ট্যাকল হজম করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে এতিয়েঁ ডিফেন্ডারকে লাল কার্ডও দেখতে হয় এ কারণেই। এ চোটের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়। এই জয়ের ফলে মরসুমের দ্বিতীয় শিরোপা জিতল পিএসজি। তবে কোচ জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে মাঠে নামার আগে আরও উন্নতি দরকার দলের। পরবর্তী ম্যাচে লিগ কাপের ফাইনালে লিওঁর মুখোমুখি হবে পিএসজি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post