এবার সরাকরি হাসপাতাল থেকেই উদাও হয়ে গেলেন রোগী। শনিবার বিকেলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে বরুণ দেবনাথ (৩২) নামে এক যুবক বিকাল চারটে নাগাদ স্মৃতিশক্তি লোপ পাওয়ার লক্ষণ নিয়ে এবং ভুল বকতে শুরু করলে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি হন। তাঁকে দেখাশোনার জন্য একজন সেবাকর্মীও রেখে যায় পরিবারের লোকজন। রবিবার সকাল চারটে নাগাদ ফোন করে বাড়ির লোককে হাসপাতালে ডেকে পাঠানো হয়। তড়িঘড়ি বাড়ির লোক হাসপাতালে পৌঁছে জানতে পারেন বরুণ দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক সঙ্গে সঙ্গেই বেহালা থানায় অভিযোগ করতে গেলে বেহালা থানা জানিয়ে দেয়, বিদ্যাসাগর হাসপাতাল তাদের অধীনে নয় পর্ণশ্রী থানায় যেতে। সেইমতো পর্ণশ্রী থানায় গেলে তারা পরিষ্কার জানিয়ে দেয়, আপনার অভিযোগ নিলেও এখনই এফআইআর বা জিডি এন্ট্রি করা যাবে না। আমরা তদন্ত করে দেখব, যদি কোনও সারবত্তা খুঁজে পাই তবে অভিযোগ নথিভুক্ত করব। এমতাবস্থায় বাড়ির লোক ধন্দে পড়েছেন কী তাদের করা উচিত কী উচিত নয় তা তারা বুঝে উঠতে পারছেন না। এ বিষয়ে হাসপাতাল সুপারের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Post a Comment
Thank You for your important feedback