
সোশাল মিডিয়ার দেওয়ালে কত রকমই না সেলফি দেখা যায়। লাইক ও কমেন্টসের লোভে তার জন্য অনেকেই জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না। ফের এমনই এক ভয়ানক পরিস্থিতির মুখে পড়ল দুই কলেজ পড়ুয়া। ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায়। দীর্ঘ লকডাউনে ঘরে বসে বোর হয়ে গিয়েছিলেন কয়েকজন কলেজ পড়ুয়া। লকডাউন শিথিল হতেই তাঁরা বনভোজনের পরিকল্পনা করে। সেইমতো তাঁরা পেঞ্চ নদীর ধারে যান বনভোজনে। এর ফাঁকেই বর্ষায় ক্ষরস্রোতা নদীর মাঝে এক পাথরে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন দুই কলেজ ছাত্রী। সেইসময় আচমকাই নদীর জল বাড়তে শুরু করে। সেটা প্রথমে কেউ দেখতে পাননি। অল্প সময়েই ফুলে-ফেঁপে ওঠে নদীর জল। ফলে আর ওই পাথর থেকে নামার সাহস পাননি দুই তরুণী। এরপরই খবর যায় স্থানীয় পুলিশ থানায়। ছুটে আসেন পুলিশকর্মীরা, এরপর স্থানীয়দের সাহায্য নিয়ে কোনও রকমে দুজনকে উদ্ধার করেন তাঁরা। ১২ জনের একটি বিশেষ দল তাঁদের উদ্ধার করে। বারেবারে এই ধরনের ঘটনা সামনে আসায় চিন্তিত মনোবিদ থেকে সমাজকর্মীরা।
#Chhindwara:Police rescue 2 girls stuck in chhindwara's #penchriver.— Ranchi Bol (@Ranchibol) July 24, 2020
The girls had gone to the middle of the river for a selfie. When the water levels suddenly rose and trapped them. Local police and people in the area successfully rescued the two years after an hour. pic.twitter.com/vAv3de79Zz
Post a Comment
Thank You for your important feedback