
কবে আসবে কবে আসবে করে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে উড়ল প্রথম দফার পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জাভেদ আসরাফ রাফালের প্রথম উড়ানের আগে এই যুদ্ধবিমানকে একইসঙ্গে ‘বিউটি অ্যান্ড বিস্ট’ বলে সম্বোধন করেন। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রথম দফার পাঁচটি রাফাল ভারতের হাতে তুলে দেওয়ায় ধন্যবাদ জানান ফ্রান্সের ডাসল্ট কোম্পানিকে। পাশাপাশি তিনি ফরাসি সরকার ও সেদেশের বায়ুসেনাকেও ধন্যবাদ জানান। প্রায় ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে সংযুক্ত আরব আমিরশাহির একটি বায়ুঘাঁটিতে দাঁড়াবে রাফাল যুদ্ধবিমানগুলি। সেখানে তেল ভরে দেবে ফরাসি বায়ুসেনার ট্যাঙ্কার। আগামী ২৯ জুলাই বায়ুঘাঁটি আম্বালায় ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হবে সেগুলি। উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বরাত পেয়েছিল ফ্রান্সের ডাসল্ট কোম্পানি। প্রায় ৫৯,০০০ কোটি টাকার সেই চুক্তি নিয়ে জলঘোলাও কম হয়নি ভারতে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তবে সব ভালো যার শেষ ভালো, বহু প্রতীক্ষা ও বিতর্ক এড়িয়ে অবশেষে ভারতে আসছে ‘বিউটি অ্যান্ড বিস্ট’ রাফাল।
দেখুন ভিডিও….
"Beauty and the Beast"- Rafale Fighter Aircraft. Ready to take off!! @DDNewslive @ANI @MEAIndia @JawedAshraf5 @rajnathsingh @PMOIndia @gouvernementFR @DrSJaishankar @IndianDiplomacy @Dassault_OnAir @DefenceMinIndia pic.twitter.com/qS9w9lP6CW— India in France (@Indian_Embassy) July 27, 2020
Post a Comment
Thank You for your important feedback