আত্মহত্যার চেষ্টা রাজীব হত্যাকারী নলিনীর


জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করলেন রাজীব গান্ধির হত্যাকারী নলিনী শ্রীহরণ। সোমবার রাতে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলসে পুলিশ জানায়। গত ২৯ বছর ধরে নলিনী ভেলোরের উইমেন্স জেলেই বন্দি রয়েছেন। তাঁর আইনজীবী পুগালেন্থি জানান, এই প্রথম নলিনী এমন আত্মহাত্যার চেষ্টা করেছেন। তিনি বলেন, আরেক সহবন্দির সঙ্গে নলিনীর ঝগড়া বাঁধে। তারপরই জেলারকে জানানো হয়, নলিনী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। রাজীবের আরেক হত্যাকারী নলিনীর স্বামী মুরুগান দাবি করেছেন তাঁর স্ত্রীকে পুজাল জেলে বদলি করা হোক। এনিয়ে আদালতেও আর্জি জানাবেন তিনি। উল্লেখ্য, রাজীব হত্যায় নলিনী সহ সাতজনকে বিশেষ টাডা কোর্ট দোষী সাব্যস্ত করেছিল। ১৯৯১ সালের ২১ মে তামিল লিবারেশন টাইগার জঙ্গিদের তামিলনাডুর শ্রীপেরেমপুদুরে আত্মঘাতী বিস্ফোরণ মারা গিয়েছিলেন রাজীব গান্ধি। অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাদের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post