
সপ্তাহের শুরুতেই হুড়োহুড়ি দিঘা মোহনা মৎস বন্দরে। করোনা আতঙ্ক উপেক্ষা করেই থিকথিকে ভিড় মাছ বাজারে। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশ ও ব্যবসায়ীদের। কারণ এদিনই এক ট্রলার দিঘার মৎস বন্দরে ভিড়লে দেখা যায় ৭৮০ কেজি ওজনের এক চিল শংকর মাছ মৎসজীবীদের জালে উঠেছে। জানাজানি হতেই মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। মৎসজীবীদের দাবি, এই ধরণের দৈত্যাকায় মাছ সাধারণত জালে ওঠে না। তাই এই ধরণের মাছের দেখা পাওয়াও বিরল। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা ভিড় জমিয়েছেন মাছটিকে দেখতে। কেউ কেউ আবার মোবাইল ক্যামেরায় মাছটির ছবি তুলে রাখলেন। জানা যাচ্ছে, ৭৮০ কেজির এই দৈত্যাকায় মাছটি নিলামে কিনে নেয় রানাঘাটের এক মাছ ব্যবসায়ী। ৩২ হাজার টাকায় মাছটি তিনি কেনেন। উল্লেখ্য, গত মার্চে ৯০০ কেজির একই প্রজাতির একটি চিল শংকর মাছ দিঘা মোহনা মাছ বাজারে বিক্রি হয়েছিল।

Post a Comment
Thank You for your important feedback