বিহারের বিজেপি রীতিমতো নাজেহাল। কোনও রাজনৈতিক কারণে নয়, স্রেফ করোনা আতঙ্কে হিমসিম তারা। দলের রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়ালের সংক্রমণের খবর মিলেছে। আক্রান্ত তাঁর স্ত্রী ও মা। এমনকী, দলের দফতরে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনেরই সংক্রমণের রিপোর্ট এসেছে। গোটা অফিসই এখন করোনা হটস্পট। বিরোধী নেতা রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব টুইট করেছেন, বিজেপির সভাপতি. সহ সভাপতি, বিধায়করা করোনায় আক্রান্ত। এটা সরকারের করোনা মোকাবিলায় ব্যর্থতারই পরিচায়ক। তিনি সরাসরি আক্রমণ করেছেন স্বাস্থ্যমন্ত্রীকে। বিহারে করোনা সংক্রমণ ১৮,৮৫৩ হয়েছে। সবথেকে বেশি রোগী পাটনায়। মঙ্গলবারই গোটা বিহারে নতুন করে লকডাউনের ঘোষণা করা হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback