করোনাকালে চশমার যত্ন


গত কয়েক মাসে বাইরে থেকে এসে হাত, পা, মুখ ভালো করে ধোওয়া, বাইরের পোশাক ধুয়ে ফেলা, স্নান করা ইত্যাদি এখন অনেকেরই দৈনন্দিনক অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড ও হাত ধোওয়ার পাশাপাশি যারা চশমা ব্যবহার করেন তাদের এই জিনিসটাও পরিষ্কার রাখা দরকার। বাইরে থেকে ফিরে মাস্ক এবং গ্লাভস ভালো করে ধোয়ার পাশাপাশি চশমা পরিষ্কার করা ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। যেমন-
১. চশমা মাথার উপরে রাখা এবং যখন তখন খুলে পকেটে ঢুকিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন।
২. বাইরের থেকে বাড়িতে আসার পর মাস্ক, গ্লাভস ও ফেস শিল্ড যেভাবে পরিষ্কার করছেন, ঠিক সেইভাবেই চশমাটা সাবান ও জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে মুছে নিতে পারেন
৩. চশমা ব্যবহারের আগে ভালো করে সাবান দিয়ে নিজের হাত মুখ ধুয়ে নিন। তারপর অবশ্যই চশমার ফ্রেম ও হ্যান্ডেল স্যানিটাইজার বা সাবান দিয়ে পরিষ্কার করুন।
৪. চশমা রাখার বাক্স এবং চশমা পরিষ্কার করার টিস্যু নিয়মিত স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
৫. চশমা রাখার আগে বাক্সটি স্যানিটাইজ করে নিন।
৬. বাক্সের ভেতরে চশমা ঢোকানোর আগে চশমাটি স্যানিটাইজ করুন এবং লেন্সের দিকটি উপরের দিকে রাখুন।
৭. অফিসের টেবিলে, বাথরুমের বেশিনের পাশে চশমা রাখলে তা পরার আগে স্যানিটাইজ করুন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post