রেলে বিনিয়োগ আগ্রহী ২৩ কোম্পানি রেলে বিনিয়োগের জন্য লগ্নিতে আগ্রহ দেখিয়েছে ২৩টি কোম্পানি। দরপত্র জমা দেওয়ার আগে বুধবার তাদের সঙ্গে অনলাইন কনফারেন্সের পর জানা গিয়েছে এই তথ্য। ইন্ডিয়ান এক্সেপ্রেস জানিয়েছে, আগ্রহী কোম্পানিগুলির মধ্যে রয়েছে বোম্বার্ডিয়ার, অ্যালস্ট্রম, সিমেন্স, জিএমআর। যাত্রীবাহী ট্রেন বেসরকারি কোম্পালির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পর প্রথম বৈঠকে ছিল ১৬টি কোম্পানি। এদিনের বৈঠকে ছিল বিইএমএল, আইআরসিটিসি, ভেল, সিএএফ, মেধা গ্রুপ, ভারত ফোর্জ, জেকেবি ইনফ্রাস্টাকচার, টিটগড় ওয়াগনস লিমিটেড। কেন্দ্র ৩৫ বছরের জন্য ১০৯টি ব্যস্ত রুটে ১৫১টি বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে ওয়েটিং লিস্ট হয় লম্বা এবং তা লাভদায়ক। এই ট্রেনগুলি মোট ট্রেনের ৫ শতাংশ। ১২টি ক্লাস্টারের মধ্যে রয়েছে পাটনা, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, জয়পুর, এলাহাবাদ, হাওড়া, চেন্নাই, চণ্ডীগড়ের মতো বড় শহরগুলি। আপাতত আমেদাবাদ, ভদোদরা, রাজকোট ও সুরাত থেকে চলা মতো ২০টি ট্রেনকে বাছা হয়েছে। দরপত্র চূড়ান্ত করা হবে চলতি অর্থবর্ষের মধ্যেই।

Post a Comment
Thank You for your important feedback