সিউড়ি সংশোধনাগারে করোনার থাবা


বীরভূমের সিউড়ি সংশোধনাগারে করোনার থাবা। জানা গিয়েছে, মোট ৩৫ জন বন্দি করোনায় আক্রান্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশোধনাগারে। বন্দি ছাড়াও কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এরপর মঙ্গলবার সকালে থেকেই গোটা সংশোধনাগার চত্বরে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়। জেলা স্বাস্থ্যদফতর সূত্রে বলা হয়েছে, কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় স্যানিটেশন করার কাজ হচ্ছে। সরকারি ওয়েবসাইট অনুযায়ী, এই সংশোধনাগারে ৬৫৬ জন পুরুষ ও ১৮ জন মহিলা বন্দি রাখার ব্যবস্থা রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post