আলুর তরকারি খেতে না চাওয়ায় স্ত্রীর বেধড়ক মার স্বামীকে, ভাঙল কাঁধের হাড়!


তাঁর ডায়াবেটিস রয়েছে, তাই ডাক্তার আলু খেতে নিষেধ করেছেন। ফলে আলুর তরকারি খেতে না চাওয়ায় চরম অশান্তি বাঁধে স্বামী-স্ত্রীর। এরপরই বেধড়ক মারে স্বামীর কাঁধের হাড় ভেঙে দিলেন স্ত্রী। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। ঘটনাটি আমেদাবাদের ভাসনা এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বছর চল্লিশের হর্ষদ গোহেল। স্ত্রীর সঙ্গে তাঁর নিত্য ঝগড়া লেগেই থাকত। দিনমজুর হর্ষদের চার মেয়ে। তিনি ডায়াবেটিসের রোগী। তাই ডাক্তারের পরামর্শে তাঁর আলু খাওয়া নিষেধ। কিন্তু স্ত্রী তারাদেবী রাতের খাবারে আলুর তরকারি রান্না করেন। এরই প্রতিবাদ করতেই স্ত্রী তাঁকে বেধড়ক মারধোর করেন। অভিযোগ, একটি ব্যাট দিয়ে তাঁকে মারা হয়। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করেন হর্ষদকে। তাঁর ডান কাঁধের একটি হাড় ভেঙেছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হর্ষদের অভিযোগের ভিত্তিতে হাসপাতালেও একটি লিগাল কেস দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাসনা থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post