কলকাতায় শ্যুটআউট! বেলেঘাটায় প্রমোটারকে গুলি

রবিবার রাতে এক প্রমোটারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠল খাস কলকাতায়। এবারের ঘটনা বেলেঘাটায়। ওই গুলিবিদ্ধ ওই প্রমোটারকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পরিবারের অভিযোগ, রবিবার রাতে বাড়িতে ডাকতে আসে স্থানীয় এক যুবক। চেনা পরিচিত হওয়ায় সুশান্ত দাস নামে ওই প্রমোটার বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শুনে সকলে ছুটে যান। তাঁরা রাস্তার ওপরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সুশান্তকে। তাঁকে তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। অপরদিকে, পরিবারের তরফে অভিযোগ, গুড্ডু নামে এক যুবক সুশান্তকে ডাকতে এসেছিলেন। তবে ঠিক কী কারণে এই গুলি চালানোর ঘটনা সেটা নিয়ে ধন্ধে পরিবার। পুলিশের প্রথমিক অনুমান প্রমোটিং ব্যবসা নিয়ে বিবাদের জেরেই এই খুনের চেষ্টা। ঘটনার তদন্তে নেমেছে বেলেঘাটা থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বেলেঘাটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post