এবার করোনায় আক্রান্ত হলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল। শনিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। বলেছেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন আইসোলেশনে যান। তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই সংবাদ শিরোনামে এসেছিলনে মেঘওয়াল। তিনি ভাবিজি পাঁপড় খেলে করোনা হবে না বলে দাবি করেছিলেন। তাঁকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার চারজন করোনায় সংক্রমিত হলেন। কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী কৈলাশ চৌধুরী শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি যোধপুরের হাসপাতালে ভর্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও করোনায় আক্রান্ত হয়ে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৪ আগস্ট করোনায় সংক্রমিত হয়েছেন।

Post a Comment
Thank You for your important feedback