ফের অপ্রতিরোধ্য মেসি


মেসি মেসিই। শনিবার রাতে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষেও তা প্রমাণ হলো। গোটা ম্যাচেই ছিল দুর্দান্ত মেসির ম্যাজিক। তার নিপুণ ছন্দের খেলায় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেথে বার্সেলোনা। ম্যাচ শুরুর ১০ মিনিটে প্রথম গোল করেন বার্সার নতুন খেলেয়াড় ক্লেমেন্ত লেঙলেট। কর্নার কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত এক হেডে নাপোলির জালে সেটিকে জড়িয়ে দেন ক্লেমেন্ত। ২৩ মিনিটে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করলেন মেসি। ২-০ লিড নেয়ার কিছুক্ষণ বাদেই আবারও ন্যাপোলির জালে বল জড়ান মেসি, যদিও ভিএআর দেখে তা বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টিতে গোল করেন মেসি। সফল স্পট কিক গোল আদায় করে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি পায় নাপোলি। বক্সের মধ্যে ন্যাপোলির ডিরিয়েস মার্টেন্সকে ফাউল করে বসেন ইভান র‌াকিটিচ। স্পট কিক থেকে গোল করেন লোরেনজো ইনসিগনে। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post