অধীর প্রতীক্ষা অযোধ্যায়, আজ ভূমিপূজন


ভোরের আলো ফুটতেই উৎসাহে ফুটছে রামনগরী অযোধ্যা। কয়েক ঘণ্টার মধ্যেই রামমন্দিরের ভূমিপুজো শুরু হয়ে যাবে। গোটা শহরের দেওয়া, বাড়িতে হলুদ রং করা হয়েছে। শোনা যাচ্ছে ভজনের আওয়াজ। কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যা। বহু জায়গায় রয়েছে ব্যারিকেড। এদিন বহিরাগতদের প্রবেশ নিষেধ। কেবলমাত্র আমন্ত্রিতরাই ঢুকতে পারবেন। আমন্ত্রিত কেবল ১৭৫ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিত্তিপ্রস্তর স্থাপন করার আগে হনুমানগড়িতে পূজা ও দর্শন করবেন। তারপর যাবেন রামলাল্লা দর্শনে। মন্দিরপ্রাঙ্গনে রোপন করবেন পারিজাত চারা। চারিদিকে দেওয়ালির মতোই আলোকসজ্জা হয়েছে। সাজানো হয়েছে করসেবকপুরম, নয়াঘাটেও। করোনা মহামারীর জন্য নেওয়া হয়েছে সবরকম সতর্কতা। চতুর্দিকে রামের বিশাল বিশাল কাটআউট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post