রামমন্দির নির্মাণের সূচনায় ঠিক কখন ভূমিপুজো করা উচিত তা নিয়ে বিস্তর জ্যোতিষচর্চা হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থ, বেদ ও জ্যোতিষশাস্ত্র ঘেঁটে খোঁজা হয়েছে শুভ মুহূর্ত। যে সময় বাছা হয়েছে, সেই অভিজিৎ মুহূর্ত অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীরা বলছেন, তারও মধ্যে দুপুরের ৩২ সেকেন্ড অতি শুভ। ওই সময়ের মধ্যে নরেন্দ্র মোদিকে ইট রাখতে হবে। সেইসময় হল দুপুর ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড। ১২টা ৫৪ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। বিজয় মুহূর্ত দুপুর ২টো ৪২ মিনিট থেকে ৩টে ৩৫ মিনিট পর্যন্ত। এরপর নিশীথকাল মধ্যরাত্রি ১২টা ৬ মিনিট থেকে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। অমৃতকাল সকাল ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ৪ মিনিট পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে ৭টা ২১ মিনিট পর্যন্ত। সর্বার্থসিদ্ধি যোগ সকাল ৭টা ১৯ মিনিট থেকে পরের দিন সকাল ৫টা ৪৪ মিনিট পর্যন্ত।

Post a Comment
Thank You for your important feedback