
বিশ্বের প্রথম করোনার টিকা আবিষ্কারের দাবি করল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা ঘোষণা করেছেন। প্রথম টিকা দেওয়া হয়েছে পুতিনের মেয়েকে। তিনি ভালো আছেন। নিরাপত্তা নিয়ে পরীক্ষার তৃতীয় ধাপে এখন গণহারে টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা চলবে। রাশিয়ার দাবি, এই টিকা এখনও সম্পূর্ণ কার্যকর এবং করোনা প্রতিরোধী বলেই দেখা গিয়েছে। তা সবরকম পরীক্ষার মধ্যে দিয়েই গিয়েছে। গোটা দুনিয়ার ২ কোটি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর, সাড়ে ৭ লাখ মানুষ মারা যাওয়ার পর এই মুহূর্তে এটি সবথেকে বড় স্বস্তির খবর। সরকারের মন্ত্রীদের সঙ্গে নিয়ে টেলিভিশনে ভিডিও বার্তায় পুতিন বলেছেন, পৃথিবীতে সবার আগে করোনার টিকা রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকার জন্য নথিভুক্ত হওয়া স্বেচ্ছামূলক। উৎপাদনও চলবে পাশাপাশি। এই টিকা অক্টোবর থেকে গণহারে দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। যৌথভাবে টিকা আবিষ্কার করেছে রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রক ও গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট। ১৮ জুন টিকা পরীক্ষা শুরু হয়। প্রতিটি পরীক্ষাই সফল হয়েছে ৩০ জুলাই শেষ হয়েছে পরীক্ষা।

Post a Comment
Thank You for your important feedback