
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তদন্ত করছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তছরুপ নিয়ে। ইডি-র গোয়েন্দারা ইতিমধ্যেই দুবার জেরা করেছে সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এবার তদন্তের স্বার্থে তাঁরা রিয়ার দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করল। পাশাপাশি চক্রবর্তী পরিবারের দুটি ল্যাপটপ ও আইপ্যাডও ইডি নিজেদের হেফাজতে নিয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, রিয়ার ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে ইডি-র গোয়েন্দারা। সবগুলিই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেই জানানো হয়েছে ইডি-র তরফে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ের ইডি অফিসে হাজিরা দিয়েছেন সুশান্তের দিদি মিতু সিং। এছাড়া এদিন ইডি বয়ান রেকর্ড করা হয়েছে রিয়া ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, বন্ধু সিদ্ধার্থ পাঠানির। উল্লেখ্য, এই প্রথম সুশান্তের পরিবারের কারও বয়ান রেকর্ড করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি সূত্রে জানা যাচ্ছে, মাত্র একবছরেই রিয়ার সম্পত্তি প্রায় দশগুণ বেড়ে গিয়েছে। একবছর আগে রিয়ার স্থাবর সম্পত্তির পরিমান ছিল ৯৬,২৮১ টাকার। এক বছর পরই সেই সম্পত্তির পরিমান বেড়ে দাঁড়ায় ৯,০৫,৫৯৭ টাকা। অপরদিকে আইটি রিটার্ন (ITR) অনুযায়ী এই এক বছরে ২০১৭-১৮ সালে রিয়ার আয় ছিল ১৮ লাখ ৭৫ হাজার টাকা। পরের বছর রিয়ার আয় কমে দাঁড়ায় ১৮ লাখ ২৩ হাজার টাকা। অথচ এই এক বছরে দুটি বিলাসবহুল ফ্ল্যাট ও কয়েকটি নতুন সম্পত্তির মালকিন হয়ে গিয়েছেন রিয়া চক্রবর্তী। এই প্রশ্নের উত্তরই খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Post a Comment
Thank You for your important feedback