গ্রেফতার হল শেখ বিনোদ। ভুয়ো কলসেন্টার চালিয়ে ব্যাঙ্ক জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার হয়েছে সে। পুলিশ। পূর্ব পুটিয়ারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার এই জালিয়াতির অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রিজেন্ট পার্ক থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পাটনার এক বাসিন্দা কুমার আনন্দ অনলাইনে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানিয়েছেন ওই ব্যাঙ্কের শাখায়। প্রতারণার সেই টাকা জমা পড়েছে চমন সিং নামে কলকাতার একজনের অ্যাকাউন্টে। চমন বিনোদের গাড়ির ড্রাইভার। বিনোদের আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢুকেছে বলে অভিযোগ। এর আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করেছিল। ছাড়া পাওয়ার পর টালিগঞ্জে অফিস খুলে প্রমোটারির ব্যবসা শুরু করে বিনোদ।

Post a Comment
Thank You for your important feedback