
কলকাতায় দেশের ৬টি শহর থেকে উড়ান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হল। করোনার সংক্রমণ ঠেকাতে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আমেদাবাদ থেকে উড়ান আগে থেকেই বন্ধ ছিল। ফের তার মেয়াদ বাড়ানো হল বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রককে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফলে কলকাতা খেকে মাত্র হাতে গোনা কয়েকটি শহরেই যাতায়াত করছে ঘরোয়া উড়ান। প্রায় একই পরিস্থিতি উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরেও। ফলে এই রাজ্য থেকে দেশের গুরুত্বপূর্ণ শহরে যাওয়ার জন্য বিমানযাত্রীদের ঘুরপথে যেতে হচ্ছে। এতে সমস্যার মুখোমুখি হচ্ছেন যাত্রীরা। কিন্তু দেশের যে শহরগুলিতে করোনার থাবা বেশি, সেই শহর থেকে সরাসরি উড়ানে নারাজ রাজ্য। রাজ্যে এপর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৬,৩৭৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২,০৫৯ জন।
Post a Comment
Thank You for your important feedback