শিকাগোতে ব্যাপক লুটপাট, ভাঙচুর


আমেরিকার শিকাগোতে ব্যাপক লুটতরাজ, ভাঙচুর ঠেকাতে পুলিশকে গুলি চালানো হয়েছে। সোমবার দিনভর শিকাগোর বিভিন্ন অঞ্চলে দোকানে দোকানে ভাঙচুর ও লুটপাট চলে। অন্তত ১০০ জনকে গ্রেফতার করছে পুলিশ। পুলিশের সঙ্গে লুটেরাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ সুপরা ডেভিড ব্রাউন বলেছেন, এটা নিছকই অপরাধমূলক কাজ। মেয়র লরি লাইটফুট জানিয়েছেন, জর্জ ফ্লয়েডের হত্যার পর বর্ণবিদ্বেষী আন্দোলনের সঙ্গে এর কোনও যোগ নেই। এটা সংগঠিত কোনও ঘটনা নয়। লুটেরাদের হাতে কম করেও ১৩ জন পুলিশ অফিসার আহত হয়েছেন। গুলিতে জখম হয়েছেন এক সিকিউরিটি গার্ড ও এক নাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, দলে দলে লোকজন দোকান থেকে মাল তুলে পালিয়ে যাচ্ছে। মিশিগান অ্যাভেনিউয়েই বেশিরভাগ ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে একজনের আহত হওয়ার পর সোশাল মিডিয়ায় এই লুটতরাজে উৎসাহ দেওয়া হয়েছিল। তারপরই উত্তেজনা ছড়ায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post