বিদেশি শক্তির সঙ্গে যোগসাজসের অভিযোগে গ্রেফতার হলেন হংকংয়ের ধনকুবের ব্যবসায়ী সংবাদ প্রতিষ্ঠানের মালিক জিমি লাই। তাঁর সংবাদপত্রের দফতরেও হানা দেয় পুলিশ। গত জুনে চিন হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন জারি করার পর এটাই সবথেকে সাড়া জাগানো গ্রেফতার। গতবছরে থেকে চলা হংকংয়ে গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সমর্থক জিমি। ৭১ বছরের ব্রিটিশ নাগরিক জিমির বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে বেআইনি জমায়েত ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছিল। তিনি জামিনে ছাড়া পান। চিনা সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস বলেছে, জিমি দাঙ্গার সমর্থক। তিনি হিংসায় মদত দিয়েছেন। গুজব ছড়িয়েছেন। সোমবার তাঁর অ্যাপেল ডেলির সংবাদ দফতরে বিশাল পুলিশবাহিনী হানা দিয়েছে।

Post a Comment
Thank You for your important feedback