আইপিএলে থাকছে চিনা স্পনসররা। বিসিসিআই রবিবার ঠিক করেছে, তাদের সব স্পনসরকেই রাথা হবে। তারা চিনা ব্র্যান্ড ভিভোর সঙ্গে চুক্তিও বাতিল করবে না। থকাছে পেটিএম, ড্রিম ১১-র মতো কোম্পানিগুলিও। ওই কোম্পানিগুলিতে চিনা লগ্নি রয়েছে। আইপিএলের গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। লাদাখ সীমান্তে চিনা হামলার পর থেকেই আইপিএলে চিনা স্পনসরশিপ নিয়ে বিতর্ক শুরু হয়। কিন্তু চুক্তির কথা মাথায় রেখে আইপিএল চিনা কোম্পানিকে বাদ দিতে চায় না। তাছাড়াস এখনকার করোনা পরিস্থিতিতে নতুন কোনও স্পনসর পাওয়াও অসম্ভব। ভিভো এবং অন্য চিনা কোম্পানির সঙ্গে ৫ বছরের জন্য আইপিএলের ২,১৯৯ কোটির চুক্তি রয়েছে। ঠিক রয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল ১০ নভেম্বর। দুবাই, শারজা ও আবু ধাবিতে এই টুর্নামেন্ট হবে।
Post a Comment
Thank You for your important feedback