ছেলেদের অনলাইন ক্লাসের জন্য মঙ্গলসূত্র বাঁধা দিয়ে টিভি


ছেলেরা অনলাইনে ক্লাস করবে। হাতে পয়সা নেই। চার সন্তানের জননী এক গরিব মহিলা নিজের গলার মঙ্গলসূত্র বন্ধক রেখে টেলিভিশন কিনেছেন। ওই টেলিভিশনে দূরদর্শনের অনলাইন ক্লাস দেখে সন্তানরা পড়া শিখবে। কর্নাটকের গাদাগ জেলার ঘটনা। সেখানকার রাদ্দের নগৌর গ্রামের কস্তুরী চালাওয়াদি তাঁর ১২ গ্রামের মঙ্গলসূত্র মহাজনের কাছে বাঁধা রেখে টেলিভিশন কিনেছেন। খবর পেয়ে গ্রামের তহশিলদার ওই মহাজনের কাছে গেল সে মঙ্গলসূত্র ফেরত দিতে রাজি হয়। কংগ্রেস বিধায়ক জামির আহমেদ ৫০ হাজার এবং রাজ্যের মন্ত্রী সি সি পাতিল ২০ হাজার টাকাও পাঠিয়ে দিয়েছেন। টাকা তুলে দিয়েছেন স্থানীয় প্রতিবেশিরাও। কস্তুরী জানিয়েছেন, স্কুলে তাঁর ছেলেমেয়েদের বলা হয়েছিল বাড়িতে অনলাইন ক্লাস করতে। তাঁর বাড়িতে টেলিভিশন নেই। তাই তাদের অন্যদের বাড়িতে দূরদর্শনের অনলাইন ক্লাস দেখতে যেতে হত। তাঁর তিন ছেলে পড়ে ক্লাস সেভেন ও এইটে, বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মঙ্গলসূত্র বাঁধা রেখেছিলেন। তাঁর স্বামী মুত্তাপ্পা দিনমজুর। করোনাভাইরাসের ধাক্কায় কাজ নেই তাঁর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post