ভুয়ো করোনা রিপোর্ট চক্র, গ্রেফতার ৩


করোনার আতঙ্কের মধ্যেই রমরমা প্রতারণার ব্যবসা। নকল স্যানিটাইজারের পর এবার নকল করোনা পজিটিভ রিপোর্ট। শনিবার এমআর বাঙ্গুর হাসপাতালের অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানার পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করেছে। কয়েক দিন আগে এমআর বাঙ্গুর হাসপাতালে এক করোনা রোগী যে করোনা পরীক্ষার রিপোর্ট দেখান তা দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। অভিযোগ জানানো হয় নেতাজিনগর থানায়। পুলিশের তদন্তে উঠে আসে তিনজনের নাম। তাদের একজন এসএসকেএম এবং আরেকজন আর জি কর হাসপাতালের ল্যাবরেটরির চুক্তিভিত্তিক কর্মী। অভিযুক্তদের মধ্যে একজন আইসিএমআরের করোনা পরীক্ষার একটি ফর্ম চুরি করে। সেই ফর্মই জেরক্স করে প্রতারণাচালিয়ে যাচ্ছিল তারা। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনই অভিযোগ স্বীকার করে নিয়েছে। কতজন তাদের প্রতারণার শিকার হয়েছেন তা দেখা হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post