কাশ্মীরের নতুন উপ রাজ্যপাল মনোজ সিনহা


জম্মু কাশ্মীরের নতুন উপ রাজ্যপাল হলেন বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী মনোজ সিনহা। বুধবারই আগের উপ রাজ্যপাল গিরিশচরণ মুর্মু পদত্যাগ করেছেন। ৬১ বছরের মনোজ ১৯৯৬, ১৯৯৯ সালে লোকসভায় নির্বাচিত হন। ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি বিজেপির জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তৃতীয়বার নির্বাচিত হন ২০১৪ সালে। তিনি প্রাক্তন রেল রাষ্ট্রমন্ত্রী, ছিলেন যোগাযোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বে। অন্যদিকে, বৃহস্পতিবারই কাশ্মীরের কুলগামে আরেক বিজেপি সরপঞ্চ সাজাদ আহমেদ খান্ডেকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে। ভেসু গাজিগুন্ডে তাঁর বাড়ির সামনেই এই ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টায় এটি জঙ্গিদের দ্বিতীয় হামলা। কাজিগুন্ডে সরপঞ্চ আরিফ আহমেদ জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post