প্রণবের অবস্থা এখনও সঙ্কটজনক


প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। এখনও তিনি ভেন্টিলেটরে। বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ায় মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে তাঁর। ১০ আগস্ট অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে তাঁর জ্ঞান ফেরেনি। প্রণববাবুর মেয়ে শর্মিষ্ঠা বুধবার টুইটে বলেছেন, গতবছরের ৮ আগস্ট ছিল তাঁর সবথেকে বড় আনন্দের দিন। সেদিন তিনি ভারতরত্ন পেয়েছিলেন। ঈশ্বর তাঁর মঙ্গলের জন্য যা চান, তাই করুন। আনন্দ ও দুঃখ ভাগ করার শক্তি দিন আমাকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post