মল্ল রাজপরিবারের সদস্যের রহস্য মৃত্যু


শনিবার সকালেই গুলির শব্দে কেঁপে উঠে বিষ্ণুপুর রাজদরবার। গুলির শব্দ পেয়ে পরিবার সদস্য এবং এলাকার মানুষ দেখেন, নিজের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মল্ল রাজপরিবারের সদস্য সলিল সিংহ ঠাকুরের দেহ। মৃতদেহের পাশেই পড়ে ছিল বাড়িতে থাকা একনলা বন্ধুক। এবং কর্তুজের খোল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ, একনলা বন্দুক ও কিছু কার্তুজ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ রাজদরবারে নিজের বাড়ির মধ্যে বাড়িতে থাকা এক নলা বন্দুক দিয়ে আত্মহত্যা করেন বিষ্ণুপুর মল্ল রাজপরিবারের সদস্য সলিল সিংহ ঠাকুর। গলায় এবং মাথায় গভীর ক্ষত। পুলিশের প্রাথমিক অনুমান, গলার নীচের অংশে বন্দুকের নল লাগিয়ে গুলি চালানো হয়েছে। মাথা ভেদ করে গুলি বেরিয়ে যায়। তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post