আধুনিক ভারতের ভিত তৈরি করবে নয়া শিক্ষানীতি। শুক্রবার উচ্চশিক্ষায় পরিবর্তনশীল সংস্কার শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বর্তমান ও আগামী প্রজন্মকে তৈরি করাই শিক্ষানীতির লক্ষ্য। এই শিক্ষানীতিতে প্রযুক্তি ও প্রতিভার মিলন ঘটবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বাড়তি ক্ষমতা পাবে। যুব সমাজের ক্ষমতায়ন নিশ্চিত হবে। একই কর্মক্ষেত্রে জীবনভর আটকে থাকতে হবে না। একটি সিলেবাস মাঝপথে ছেড়ে কোনও পড়ুয়া যদি অন্য সিলেবাসে যেতে চান, তারও ব্যবস্থাও করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে মোদি বলেন, উচ্চশিক্ষা শুধু আমাদের জ্ঞান দেয় না, নিজেদের অস্তিত্ব বুঝতেও সাহায্য করে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, বাচ্চারা মাতৃভাষায় শিক্ষালাভে স্বচ্ছন্দ। তাই এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে অনুসন্ধান, আলোচনা এবং বিশ্লেষণ নির্ভর শিক্ষার উপর। আগের শিক্ষানীতিতে ঔৎসুক্য, উৎকর্ষ ও চাহিদার ভারসাম্য রাখার বিষয়টিতে নজর দেওয়া হয়নি। ফলে কখনও চিকিৎসক, কখনও ইঞ্জিনিয়ার, কখনও আইনজীবী হওয়ার প্রতিযোগিতা চলেছে। শিক্ষাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে আনতে হবে। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি একতরফা ভাবে চালু করা হয়নি। এর কোথাও পক্ষপাত নেই। দেশের সবাই শিক্ষানীতি নিয়ে আলোচনা করছেন। কী করে নীতি কার্যকর হবে, তা নিয়েই কথা বলছেন সবাই।

Post a Comment
Thank You for your important feedback