
দেশে করোনার টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়াকে অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল এফ ইন্ডিয়া বা ডিজিসিআই (DGCI)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) সহযোগিতায় এই পরীক্ষা চালানো হচ্ছে। এই কোভিশিল্ড টিকা সম্পর্কে বিশদ অনুসন্ধান ও বিশ্লেষণ করার পর রবিবার বেশি রাতে ডিজিসিআই প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। অক্সফোর্ডের টিকা নেওয়া স্বেচ্ছাসেবকদের শারীরিক পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে। তবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা করার আগে নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য যাচাই করা হবে। টিকা পরীক্ষার সময়সূচি অনুসারে, প্রথমবার টিকার ২৯ দিন পরে দ্বিতীয়বার টিকা দেওয়া হবে। তারপর দেখা হবে নিরাপত্তার অবস্থা। এখন ব্রিটেনে কোভিশিল্ডের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে ব্রাজিলে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলছে দক্ষিণ আফ্রিকায়। ভারতে পরীক্ষার জায়গা দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হবে। ১৭টি নির্বাচিত এলাকায় ১৮ বছরের উপরে ১,৬০০ স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে। দিল্লির এইমস ছাড়াও পুনে, পাটনা চণ্ডীগড়, গোরখপুর, যোধপুর, বিশাকাপত্তনম, মাইসুরুতে পরীক্ষা চলবে।

إرسال تعليق
Thank You for your important feedback