
অবশেষে ইডি ডাকে সারা দিয়ে মুম্বইয়ের অফিসে গেলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। তাঁকে জেরা শুরু করেছেন ইডি-র গোয়েন্দারা। সূত্রের খবর, আগেই ইডি রিয়া চক্রবর্তীকে নোটিশ পাঠায় শুক্রবার হাজিরা দেওয়ার জন্য। কিন্তু রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে মুম্বইয়ে সংবাদমাধ্যমে জানান, ‘বৃহস্পতিবার রাতে মেল করে রিয়া চক্রবর্তী ইডি-কে অনুরোধ করেছেন, যাতে সুশান্তের সম্পত্তির অভিযোগকে ঘিরে তছরুপের অভিযোগে ইডির কাছে তাঁর বয়ান রেকর্ড যেন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত রিয়ার আবেদন শুনছে, তত ক্ষণ পর্যন্ত ইডির কাছে বয়ান রেকর্ড স্থগিত রাখার জন্য আবেদন করেছেন রিয়া’। এরপরও নিজেদের অবস্থানে অনড় থাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ফলে বাধ্য হয়েই এদিন সকালে মুম্বইয়ের ইডি অফিসে হাজির হয়ে যান সুশান্তের বান্ধবী। প্রসঙ্গত, রিয়ার বিরুদ্ধে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি টাকার তছরূপের অভিযোগ উঠেছে। সুশান্তের তৈরি দুটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। সংস্থা দুটির আর্থিক লেনদেন পরীক্ষা শুরু করেছে ইডি। পাশাপাশি আরও জানা যাচ্ছে, ২০১৮-১৯ অর্থবর্ষে রিয়ার ইনকাম ট্যাক্স রিটার্নের (ITR) তথ্য অনুযায়ী তাঁর আয় ছিল ১৪ কোটি টাকা। তারপরও রিয়ার নামে মুম্বইয়ে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। যার মূল্য কয়েক কোটি টাকা। মাত্র ১৪ কোটি আয় করে রিয়া কীভাবে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলি কিনলেন? উঠছে প্রশ্ন। রিয়াকে জেরা করার আগে ইডি-র গোয়েন্দারা সুশান্তের চার্টার্ট অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধরকেও জেরা করেছে।

Post a Comment
Thank You for your important feedback