
রাতারাতি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আস্ত ট্রাক ভ্যানিশ হয়ে গেল। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা পর্যন্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার নগর কচুয়া এলাকায়। স্থানীয় সত্রে জানা গিয়েছে, লকডাউনের জন্য বেড়াচাঁপা-বাদুড়িয়া রোডের নগর কচুয়ায় সারি দিয়ে দাঁড় করানো ছিল অনেকগুলো খালি ট্রাক। তার মধ্যে একটা ট্রাক আচমকা উধাও হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ট্রাকের মালিকের দাবি, বুধবার রাতেও তাঁরা ট্রাকটিকে দেখেছেন। কিন্তু বৃহস্পতিবার সকালেই সেটি উধাও হয়ে যায়। ট্রাকটিকে আনতে গিয়ে এই ঘটনা বুঝতে পারেন ট্রাকটির চালক। পরে দেগঙ্গা থানায় এসে ট্রাক চুরি যাওয়ার ঘটনা লিখিত ভাবে জানান মালিক ও চালক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback