আরবে আইপিএল করায় সম্মতি দিল কেন্দ্র

সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের আইপিএল করার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। সোমবার আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই কথা জানিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত শারজা, আবু ধাবি ও দুবাইয়ে এই টুর্নামেন্ট হবে। দেশে করোনার প্রকোপ বাড়ায় নীতিগতভাবে আগেই আইপিএল দেশের বাইরে করায় সম্মত হয়েছিল কেন্দ্র। এখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্ক ও বিদেশমন্ত্রকের লিখিত অনুমোদন পেয়েছে আইপিএল কর্তৃপক্ষ। দেশের বাইরে টুর্নামেন্ট নিয়ে যেতে হলে কেন্দ্রের সম্মতি প্রয়োজন। ইতিমধ্যেই এমিরেচস ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিগুলিতে জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ২ বার করোনা পরীক্ষার পর বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই ২০ আগস্টের পর থেকে আরবে রওনা হবে। চেন্নাই সুপার কিংস গোটা দল নিয়েই রওনা হচ্ছে ২২ আগস্ট। অধিনায়ক মহেন্দ্র সিং দোনির অনুরোধে তার আগে তারা চিপক স্টেডিয়ামে ছোট অনুশীলন চালাবে। তবে চিনা সংস্থা ভিভো সরে যাওয়ার পর এখনও স্পনসর চূড়ান্ত হয়নি। দৌড়ে রয়েছে বাবা রামদেবের পতঞ্জলিও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post