অফিসপাড়ায় বিধ্বংসী আগুন বহুতলে


বিধ্বংসী আগুন শহরের অফিসপাড়ায়। হেয়ার স্ট্রিট থানার পোলক স্ট্রিট এবং হেয়ার স্ট্রিটের মোড়ে সোমবার বিকেলে একটি বহুতলে এই আগুন লেগেছে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। পোদ্দার কোর্টের কাছে এই বাড়িটিতে অন্তত ২ জন আটকে পড়েছেন বলে স্থানীয়দের আশঙ্কা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘিঞ্জি এলাকায় আগুন আশেপাশে ছড়ানোর আশঙ্কা রয়েছে। কাজ করতে অসুবিধাও হচ্ছে দমকলবাহিনীর। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন যাতে অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছেন তাঁরা। এলাকার বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ছাড়াও রয়েছে অনেক অফিস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post