করোনায় আক্রান্ত আরেক কেন্দ্রীয় মন্ত্রী


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার করোনায় আক্রান্ত হয়েচেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান করোনা পজিটিভ হয়েছেন। তাঁর কর্মী আগেই করোনায় সংক্রমিত হওয়ায় ধর্মেন্দ্র আইসোলেশনে ছিলেন। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর তাঁকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালেই রয়েছেন অমিত শাহও। দুই কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তামিলনাডুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্কি রয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post