শেষপর্যন্ত আইপিএলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল চিনা স্মার্টফোন কোম্পানি ভিভো। বিভিন্ন মহলে কড়া সমালোচনার পর তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছে। পাঁচবছরের জন্য ২,১৯৯ কোটি টাকা চুক্তি করেছিল ভিভো। রবিবারই বিসিসিআই জানিয়েছিল, তারা সব স্পনসরকেই রাখছে। লাদাখ সীমান্তে চিনা হামলার পর ভিভোকে স্পনসর রাখার তীব্র প্রতিবাদ হয়েছে সোশাল মিডিয়ায়। ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আরব আমিরশাহির দুবাই, শারজা ও আবু ধাবিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা। আন্দোলনের হুমকি দিয়েছিল স্বদেশি জাগরণ মঞ্চ। তিনদিনের মধ্যে স্পনসরশিপের জন্য নতুন টেন্ডার ছাড়ছে বিসিসিআই।

Post a Comment
Thank You for your important feedback