করোনায় মৃত পানিহাটির প্রশাসকের দেহ নিয়ে মিছিল, তুমুল বিতর্ক


করোনায় মৃত পানিহাটির বিদায়ী পুরপ্রধান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষ। করোনা বিধি অনুযায়ী সুরক্ষাবিধি মেনেই দেহ সৎকার করার কথা। কিন্তু স্বপনবাবুর মৃতদেহ নিয়ে পানিহাটির রাস্তায় শোকমিছিল হল। পাশাপাশি মৃতদেহ পানিহাটি পুরসভা এবং তাঁর বাড়ি তেও নিয়ে যাওয়া হয়। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন কয়েকশো অনুরাগী।

পুরো ঘটনা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পানিহাটি জুড়ে। শোক মিছিলে সামনের সারিতেই ছিলেন স্বপন ঘোষের দাদা তথা তৃণমূল নেতা নির্মল ঘোষ। ছিল পর্যাপ্ত পুলিশও। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে করোনায় সংক্রমিত মৃতদেহ নিয়ে হল শোক মিছিল। যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে করোনার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা কার্যত নিষেধ। সেখানে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সামনেই কীভাবে এই বিধি ভঙ্গ হল? প্রশ্ন তুলছেন পানিহাটির বাসিন্দারা। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post