দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে সাসপেন্ড করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে কিছু নিয়োগ ও প্রশাসনিক গাফলিতর অভিযোগে এই সাসপেনশন। রাষ্ট্রপতি পদাধিকারবলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর। স্বাস্থ্যের কারণে ছুটিতে থাকার সময় উপাচার্যের অনুমোদিত সব আদেশও বাতিল করা হয়েছে। গত ২ জুলাই থেকে উপাচার্য ছুটিতে। জুলাই থেকে তাঁর কাজ সামলাচ্ছেন প্রো ভিসি। বৃহস্পতিবার প্রো ভাইস চ্যান্সেলরকে সরিয়ে আরেকজনকে নিয়োগ করেন। তারপর থেকেই বিতর্ক শুরু হয়। কার্যকরী কমিটির নিয়োগ উপেক্ষা করে নতুন রেজিস্টারও নিয়োগ করেন তিনি।
Post a Comment
Thank You for your important feedback