বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আর নতুন করে অবনতি হয়নি, উন্নতিও হয়নি। পরিস্থিতি স্থিতিশীল থাকায় চিকিৎসকরা তাঁর ডায়ালেসিস করেছেন। নির্বিঘ্নেই ডায়ালেসিস সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রথম পর্বের ডায়ালেসিসে ভালো সাড়া পাওয়া গিয়েছে। তাঁর রক্তচাপ বাড়ে বা কমেওনি। রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনও ঠিকঠাক রয়েছে।
ফলে ৫০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। মোটের উপর ঠিকঠাক কাজ করছে ফুসফুস। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, নতুন করে আর জ্বর আসেনি অভিনেতার। রক্তপাতও কমেছে। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০। তবে হাসপাতাল থেকে এও জানানো হয়েছে এখনও সঙ্কটমুক্ত নন সৌমিত্রবাবু।
বয়স ও নানান শারীরিক অসুস্থতার জন্যই তিনি চিকিৎসায় সাড় দিতে দেরি করছেন। তবে অশীতিপর অভিনেতা কঠিন লড়াই করছেন। কিডনির সমস্যা থাকায় ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ২ থেকে ৩ বার ডায়ালিসিস হতে পারে।

إرسال تعليق
Thank You for your important feedback