এবার নজর বিহারের সীমাঞ্চলের দিকে

প্রথম দফার পর এবার সকলের নজর বিহারের সীমাঞ্চলের দিকে। আগামী মঙ্গলবার পশ্চিম চম্পারন, পূর্ব চম্পারন, দারভাঙা, মধুবনি, আরারিয়া, পূর্ণিয়া, কিষণগঞ্জ, কাটিহারের মতো জেলার ৯১টি আসনের ভোটগ্রহণ। ভোট হবে সমস্তিপুর, পাটনা, বৈশালীতেও।

এই পর্যায়ে আসনগুলির মধ্যে কিষণগঞ্জে মুসলিম ভোটার রয়েছে ৬০ ভাগেরও বেশি। আরারিয়ায় ৪৫, কাটিহারে ৪০, পূর্ণিয়ায় ৩০ ভাগ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। এইসব ভোটের বেশিটাই মহাগঠবন্ধনের দিকে যাবে বলেই মনে করা হচ্ছে। বিজেপি বিরোধীদের মধ্যে রয়েছেন তারিক আনোয়ার, যিনি এনসিপি ছেড়ে কংগ্রেস যোগ দিয়েছেন, কিষণগঞ্জের প্রয়াত মহম্মদ তসলিমুদ্দিনের মতো আরজেডি সমর্থক নেতারাও আছেন। রয়েছে বিজেপির পরিচিত মুখ শাহনওয়াজ হুসেন।

প্রথম পর্বের ভোটে দক্ষিণ বিহারে যেমন জাতপাত বড় ফ্যাক্টর, সীমাঞ্চলে তেমনই আধিপত্য ধর্মীয় মেরুকরণের। এবারও যাদব-মুসলিম ভোট গঠবন্ধনের দিকেই যাবে, এমনই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। উল্টোদিকে, চম্পারণ সবসময়ই বিজেপির শক্ত ঘাঁটি। গত বিধানসভা ভোটে বিজেপি ২৮টির মধ্যে ১৩টি আসন জিতেছিল পূর্ব ও পশ্চিম চম্পারণ থেকেই। উচ্চবর্ণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের লোকেরা পদ্মফুলের দিকেই ঝুঁকে রয়েছেন বসে ধারণা করা হচ্ছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post