গত ২ সপ্তাহেরও কম সময়ে বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ২৫ শতাংশ। গত শুক্রবার দৈনিক সংক্রমণ ৪ লাখে পৌঁছে গিয়েছে। কয়েক সপ্তাহে বেশিরভাগ পশ্চিমের দেশ ও লাতিন আমেরিকায় দৈনিক সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমেরিকায় একদিনে সংক্রমিত ৮৪,১৬৯ জন। দুনিয়ায় সংক্রমিত এখন ৪ কোটি ৪৭ লাখের বেশি, মৃত ১১ লক্ষ ৭০ হাজার। বিশ্বে মোট মৃতের ৭৬ ভাগই ইউরোপ, লাতিন আমেরিকা ও উত্তর আমেরিকার। এখন আগের তুলনায় ইউরোপে এখন সংক্রমণ বেড়েছে দ্বিগুণ।
ইউরোপে মৃত্যু হয়েছে ২ লাখ ৬১ হাজারের বেশি রোগীর। ফ্রান্সে দৈনিক সংক্রমণ এখন ৫০ হাজারের বেশি। এশিয়ায় নতুন করে করোনা সংক্রমিত ১ কোটি ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে সবথেকে বেশি আক্রান্ত ইরানে। প্রতি তিন মিনিটে সেখানে মৃত্যু হচ্ছে একজনের। তবে তাইওয়ানে গত ২০০ দিন দেশের ভিতরে করোনা সংক্রমণের কোনও খবর নেই। যা সংক্রমণ হয়েছে,তা বাইরে থেকে আসা লোকজনের থেকে।

Post a Comment
Thank You for your important feedback