সারা বিশ্বে যেকোনো দেশে গাজর অতি উপাদেয় সবজি বা ফল। শীত পড়লেই টাটকা গাজরের দেখা মেলে। তবে আজকের যুগে সারা বছরই সব সবজি খুঁজলেই পাওয়া যায়। রূপত্বক বিশেষজ্ঞরা বলেন গ্রীষ্মে খান লাউয়ের জুস্ এবং শীতে গাজর। কিন্তু কেন খাবেন ? কী আছে এতে? করোনা আবহে দেশে তো বটেই বাংলাতেও খাদ্য সচেনতা বেড়েছে বাঙালির।
প্রথমত, ভিটামিন এ থেকে শুরু করে সব ধরনের ভিটামিন কমবেশি গাজরে রয়েছে। দ্বিতীয়ত, ক্যারোটিন। এটি ক্যান্সারের মতো কঠিন রোগের প্রতিষেধক। তৃতীয়ত, মানবিক শক্তি বৃদ্ধি করে। অবাঙালি বিশেষ করে, পাঞ্জাবিরা কাঁচা গাজর খান। বাঙালিরারা তরকারিতে গাজর দেয়। অবশ্য স্যালাদেও গাজর খেয়ে থাকেন বঙ্গবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সারা শীত ধরে গাজর খান অন্তত করোনা কালে।
Post a Comment
Thank You for your important feedback